শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ১৩ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নের মাধ্যমে পর্যায়ক্রমে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করা, শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রদান, প্রধান শিক্ষকের পদকে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড মর্যাদা দেওয়া, ৭৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানসহ ১৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাঙামাটি জেলা শাখা।গতকাল রোববার সকালে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকেরা এ দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাঙামাটি জেলা সভাপতি অমল চাকমা। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক শংকর দেসহ অন্যান্য শিক্ষক।লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে মানসম্মত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। আর মানসম্মত শিক্ষার জন্য প্রয়োজন উজ্জীবিত শিক্ষক সমাজ।