শিক্ষার্থী ইফজালের মৃতদেহ উদ্ধার, এমসি কলেজে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক ২য় বর্ষের ছাত্র ইফজাল আহমদ হত্যার রহস্য উদঘাটনের দাবিতে এমসি কলেজে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ছবি: লেখক
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক ২য় বর্ষের ছাত্র ইফজাল আহমদ হত্যার রহস্য উদঘাটনের দাবিতে এমসি কলেজে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ছবি: লেখক

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক ২য় বর্ষের ছাত্র ইফজাল আহমদ হত্যার রহস্য উদঘাটনের দাবিতে এমসি কলেজে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় কলেজের মূল ফটকের সামনে ‘রাষ্ট্রবিজ্ঞান সোসাইটির’ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে রাষ্ট্রবিজ্ঞান সোসাইটির সহসভাপতি সাজু আহমদ ও সাধারণ সম্পাদক শেখ পলাশের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন কলেজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

কলেজের মূল ফটকের সামনে ‘রাষ্ট্রবিজ্ঞান সোসাইটির’ উদ্যোগে মানববন্ধন হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি: লেখক
কলেজের মূল ফটকের সামনে ‘রাষ্ট্রবিজ্ঞান সোসাইটির’ উদ্যোগে মানববন্ধন হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি: লেখক

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তারা বলেন, শিগগির নিহত ইফজাল আহমদের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে মূল ঘটনা উন্মোচন করে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

২৫ জুন ভোরে সিলেট নগরীর উপশহর ‘বি’ ব্লকের বাসার ভেতর থেকে ইফজাল আহমদের লাশ উদ্ধার করে পুলিশ।