শিক্ষার্থী ও গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে গতকাল সোমবার মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে কিশোরগঞ্জ উপজেলার বিপ্লব হোসেন (১৬) নামের এক শিক্ষার্থীর এবং ডিমলা উপজেলায় একটি পুকুর থেকে মনিরা বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বিপ্লব সকালে মাছ ধরতে গেলে বিষধর সাপের কামরে সে মারা যায়। এদিকে গৃহবধূর মৃত্যুর ঘটনায় ডিমলা থানার ওসি রুহুল আমিন খান বলেন, গত রোববার রাতে গৃহবধূর বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করে স্বজনেরা। গৃহবধূর মৃত্যুর ঘটনাটি রহস্যজনক।