শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে কৃতী শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ অনুষ্ঠানটির আয়োজন করে। সংগঠনের সাবেক উপদেষ্টা মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু, বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম, মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেলিম চৌধুরী, প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, জেএসডির নেতা হাজি মনির আহম্মদ। অনুষ্ঠানে সেনবাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী ও মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চবিদ্যালয়ের বিদায়ী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।