শিক্ষার্থী ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতে ক্যাম্পাসের বাইরে গিয়ে দুর্বৃত্তদের হাতে ছুরিকাহত হয়েছেন সৌরভ ইসলাম নামের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। গত শুক্রবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের পাশের বালুচরের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বাসিন্দা সৌরভ মাৎস্যবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সৌরভ ইসলাম সহপাঠী মোহাম্মদ মীমকে নিয়ে বালুচর নয়াবাজারে যান। ফেরার পথে চারজন দুর্বৃত্ত ছোরা দেখিয়ে তাঁদের পথ রোধ করে। এ সময় মীম দৌড়ে রক্ষা পেলেও সৌরভের হাতে ও পায়ের ঊরুতে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা চলে যায়।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৌরভকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সৌরভের সহপাঠীদের ধারণা, হামলাকারী দুর্বৃত্তরা বখাটে-মাদকাসক্ত প্রকৃতির। রাতে তাঁদের দুজনকে পেয়ে কোনো কারণ ছাড়াই হামলা করেছে।