প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলায় গ্রামীণ জন-উন্নয়ন সংস্থার বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও প্রত্যাশা প্রকল্পের আওতায় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান। গতকাল সোমবার ভেদুরিয়া ইউপির হলরুমে এ সভা হয়। এতে সংস্থাটির এডুকেশন ওয়াচ কমিটির সভাপতি মো. অলিউল্লাহ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ভেদুরিয়া ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম ও এম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হাই। অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহে আলম, সংস্থাটির সমন্বয়কারী হুমায়ুন কবির প্রমুখ।