শিক্ষার্থী ঝরে পড়ার হার কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বই কেনার টাকার অভাবে কোনো শিক্ষার্থী যাতে ঝরে না যায়, সে জন্য বর্তমান সরকার বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমেছে। সরকার পয়লা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিচ্ছে।
গতকাল রোববার দুপুরে ঝালকাঠি সরকারি বালক উচ্চবিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।