শিক্ষার্থী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় বাঁকখালী নদীতে গতকাল সোমবার বিকেলে বৌদ্ধ সম্প্রদায়ের জাহাজ ভাসানোর উৎসব দেখতে গিয়ে নিখোঁজ হয়েছে সুপন বড়ুয়া ওরফে টাপু (১৪) নামের এক স্কুলশিক্ষার্থী। সুপন উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া বড়ুয়াপাড়ার ভাগ্গো বড়ুয়ার ছেলে। সে রামু খিজারী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। রামু কেন্দ্রীয় প্রবারণা ও জাহাজ ভাসানো উৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি পলক বড়ুয়া বলেন, নদীর ফকিরা বাজার অংশে বন্ধুদের সঙ্গে জাহাজ ভাসানো উৎসব দেখতে যায় সুপন বড়ুয়া। বিকেল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।