প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শোক র্যালি করেছেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
গতকাল রোববার সকালে র্যালিটি কলা ভবনের বিভাগ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহীদ মিনার ঘুরে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়। সেখানে তাঁরা একটি সমাবেশ করেন।
মাদারীপুরের বাড়ি থেকে ঢাকায় আসার পথে মাদারীপুর সদর উপজেলার কলাবাড়িতে শনিবার সড়ক দুর্ঘটনায় শরিফুল নিহত হন। তাঁর সঙ্গে এ সময় আরও তিনজন নিহত হন। ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুরের মোস্তফাপুর থেকে রাজৈরগামী একটি তিন চাকার মাহেন্দ্রকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। শরিফুলসহ ওই তিনজন ওই তিন চাকার যানে ছিলেন।