শিক্ষার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় গতকাল শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এসএসসি পরীক্ষার প্রথম দিনে নয়জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেন। এ ছাড়া এই কাজে শিক্ষার্থীদের সহায়তা করায় জালাল মিয়া নামে এক শিক্ষককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।