শিক্ষার্থী বহিষ্কার নিয়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য গত রোববার ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যদিকে সোমবার আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নাসের সালেহ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু ছাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত সৃষ্টিসহ ছাত্রছাত্রীদের ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখা এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, যা ছাত্র শৃঙ্খলা বিধান-৮(ধ) ধারা মোতাবেক শৃঙ্খলাবিরোধী ও শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনায় সংশ্লিষ্ট ছাত্রদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া গেল।