শিক্ষার্থী ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণির শূন্য আসন ও কোটায় ১৫ ডিসেম্বর শিক্ষার্থী ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের (‘এ’ গ্রুপের অপেক্ষমাণ তালিকা ৬০৬ থেকে ৮০৫ পর্যন্ত, ‘বি’ গ্রুপের অপেক্ষমাণ তালিকা ৫৫১ থেকে ৮৫০ পর্যন্ত) সকাল নয়টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস মিলনায়তনে প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তি ও অন্যান্য ফি বাবদ ২৩ হাজার টাকাসহ উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nstu.edu.bd) পাওয়া যাবে।
নোয়াখালী অফিস