শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে ব্যবস্থার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিদ্যালয়ে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে সরকার-নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। 

বিদ্যালয়ে ভর্তিতে সরকার-নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ যেন আদায় না করা হয়, সে বিষয়ে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শামসুল হক কাঞ্চন গতকাল রিটটি করেন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।