প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬ সালের এসএসসি পরীক্ষায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার জিপিএ-৫ পাওয়া ১৮ শিক্ষার্থীকে গতকাল বৃহস্পতিবার সংবর্ধনা দেওয়া হয়। দুপুরে উপজেলা মেলেং উচ্চবিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে ৩ হাজার টাকা ও ক্রেস্ট উপহার দেওয়া হয়। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি