শিক্ষার্থীকে পিটিয়ে আহত করলেন শিক্ষিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারীরিক কসরতে অংশ নিতে দেরি করায় নরসিংদীর রায়পুরা উপজেলায় কবিতা আক্তার (৬) নামের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে বেত দিয়ে পিটিয়ে আহত করেছেন এক শিক্ষিকা। গতকাল মঙ্গলবার উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বিদ্যালয় ছুটির পর এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদানের আগে দুপুর ১২টায় শারীরিক কসরত করানো হয়। গতকাল বিদ্যালয় ছুটির পর বই গুছিয়ে শারীরিক কসরতে অংশ নিতে দেরি হয়ে যায় কবিতার। কবিতাকে দেরি করে আসার কারণ জিজ্ঞাসা করেন সহকারী শিক্ষিকা আসমা আক্তার। সনে্তাষজনক উত্তর না পেয়ে তাকে বেত দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন ওই শিক্ষিকা। কবিতার চোখের ওপরে জখম হয়। ওই সময় বিদ্যালয়ে থাকা পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য নুরুজ্জামান তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন।শিক্ষার্থী কবিতা বলে, Èআমি বই লইয়া বারইতে বারইতে পিটিতে আসতে দেরি হইছে। এই লাইগা আসমা ম্যাডাম আমারে বেত দিয়া পিটাইছে।' কবিতার মা কুলসুম বেগম বলেন, Èযেই জায়গায় সরকার মাস্টারগোরে কইছে ছাত্র-ছাত্রীগরে না পিডাইতো। হেন পিটির লাইগা আমার মাইয়ারে কেরে মাস্টারনিয়ে পেডাইতো। আমি এর বিচার চাই।' বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য নুরুজ্জামান বলেন, Èবিষয়টি আমরা লিখিতভাবে জেলা প্রশাসককে জানিয়েছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।' এ ব্যাপারে যোগাযোগের চষ্টো করে শিক্ষিকা আসমার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।প্রধান শিক্ষিকা দ্বীন মাহমুদা আক্তার বলেন, Èবিষয়টি আমি অবগত আছি। কিন্তু আমার কিছু করার নাই। কারণ, তঁারা কেউ আমার কথা শোনেন না। এর আগে আরেক সহকারী শিক্ষক একাধিক শিক্ষার্থীকে পিটিয়েছেন। ওই বিষয়ে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহযোগিতা চাইলে তারাও অপরাগতা প্রকাশ করে। পরে আমি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ঘটনা জানিয়েছি।'জেলা প্রশাসক ওবায়দুল আজম বলেন, Èআমি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'