শিক্ষার্থীকে বাসে না তোলায় মহাসড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রকে বাসে না ওঠানোর প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে গতকাল শনিবার সকালে এক ঘণ্টা অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা চার-পাঁচটি বাস ভাঙচুর করে।
পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কের সমষপুর এলাকায় মো. রাজন নামের এক শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে বাসে উঠতে চায়। কিন্তু ওই সড়কের যাত্রীবাহী ‘ইলিশ পরিবহনের’ একটি বাস তাকে না নিয়েই চলে যায়। পরে সে হেঁটে বিদ্যালয়ে এসে ঘটনা সহপাঠীদের জানায়। পরে সহপাঠীরা ক্ষুব্ধ হয়ে সকাল ১০টার দিকে মহাসড়ক অবরোধ করে।