শিক্ষার্থীদের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রুদ্র বয়ড়া উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার সকালে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ-বিষয়ক সভা হয়েছে। এ সময় বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধের জন্য কাজ করার অঙ্গীকার করেছে। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য মামুনুর রশিদ ফকির, রেজাউল করিম, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।