শিক্ষার্থীদের অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সরকারি কলেজের মেধাবী ছাত্রী সুবর্ণা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কলেজের শিক্ষার্থীরা অনশন করেছেন। গত বুধবার নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সুবর্ণা হত্যার ন্যায়বিচার বাস্তবায়ন কমিটির উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়। গত ২৫ জুন অন্তঃসত্ত্বা সুবর্ণাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়।