শিক্ষার্থীদের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গতকাল শনিবার ডা. কামরুল হাসান লালী ও ডা. রেহানা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের অনুদান দেওয়া হয়েছে। সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার দরিদ্র ও মেধাবী ৬০ জন শিক্ষার্থীর এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণের জন্য ওই অনুদান দেওয়া হয়। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন কামরুল হাসান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন লেডিস ক্লাবের সভাপতি আফরোজা ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, চিকিৎসক রেহেনা। রাজবাড়ী প্রতিনিধি|