শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাজী মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত শুক্রবার দুপুর থেকে অবরোধ স্থগিত করলেও পরিবহনশ্রমিকেরা ধর্মঘট অব্যাহত রেখেছেন৷ পরিবহনশ্রমিক নেতাদের মতানৈক্যের কারণে ধর্মঘট অব্যাহত রাখতে হচ্ছে বলে জানা গেছে৷
তিন দিন ধরে চলা পরিবহন ধর্মঘটের কারণে দিনাজপুরে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে৷ জেলার সব সড়কেই যান চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা৷ এ কারণে সড়ক-মহাসড়কে সেচযন্ত্রচালিত যান নছিমন, ভটভটি ও ইজিবাইক চলাচলও বন্ধ রয়েছে৷ জেলায় দূরপাল্লার কোনো বাস চলছে না৷ এতে দিনাজপুরের কর্মজীবী মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে৷
স্থানীয় ব্যক্তিরা জানান, গত বুধবার বিকেলে দিনাজপুর শহরের কালিতলা এলাকায় শিক্ষার্থীদের বহন করা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ধাক্কা দেয় দিনাজপুর থেকে সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি বাস৷ এতে দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে স্থানীয় বাসশ্রমিকেরা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বাস ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীদের লাঞ্ছিত করেন৷ এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই দিন সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-দশমাইল সড়ক অবরোধ করেন৷ এ ঘটনায় দিনাজপুর মোটর পরিবহনশ্রমিকেরাও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন৷ ধর্মঘটের সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় চারটি বাস ভাঙচুর করেছেন বলে বাসমালিক ও শ্রমিকেরা অভিযোগ করেছেন৷
কোতোয়ািল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার জন্য একাধিক শ্রমিকের নাম উল্লেখ করে গ্রেপ্তার দাবি করেছে৷ পরিবহনশ্রমিকেরাও বাস ভাঙচুর ও শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ এনে শিক্ষার্থীদের গ্রেপ্তার দাবি করেন৷ তবে এসব ঘটনায় কেউ মামলা করেিন৷
দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেন, সমস্যার দ্রুত সমাধানে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম জেলা প্রশাসক, পুলিশ সুপার, মোটর মালিক গ্রুপ, পরিবহনশ্রমিক নেতা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন৷ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের লাঞ্ছিত করার ঘটনায় নেতৃত্ব দেওয়া পরিবহনশ্রমিকের গ্রেপ্তার দাবি করেছেন৷
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখারুল ইসলাম বলেন, হুইপ ইকবালুর রহিমের অনুরোধে ও মানুষের কষ্টের কথা বিবেচনা করে শুক্রবার দুপুর থেকে অবরোধ স্থগিত করা হয়েছে৷
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, সমস্যা সমাধানে শুক্রবার রাতে ইকবালুর রহিম মোটর মালিক গ্রুপের কার্যালয় মালিক-শ্রমিকদের সঙ্গে সভা করেন৷ কিন্তু শ্রমিকদের একটি বিশেষ পক্ষের হঠকারিতায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া যায়নি৷
ইকবালুর রহিম গতকাল শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, বিএনপিপন্থী কিছু শ্রমিকনেতার একগুঁয়েিমর কারণে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা সম্ভব হয়নি৷ তবে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চলছে৷