শিক্ষার্থীদের আগেই পাঠ্যবই কালোবাজারিদের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে বিতরণের আগেই নতুন পাঠ্যবই চলে গেছে কালোবাজারিদের হাতে। 
রাজধানীর মোহাম্মদপুর এলাকার নূরজাহান রোডে ইসলামিয়া লাইব্রেরিতে প্রাক শিশু বিভাগ থেকে মাধ্যমিক শ্রেণির পাঁচ হাজার ৪৬০টি পাঠ্যবই উদ্ধার করেছে র‌্যাব।
বেলা ১১টার দিকে র‌্যাব-২-এর অভিযানে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শামসুর রউফ (৩৮), নজরুল ইসলাম (৬৫), মাহফুজুর রহমান (২০), মো. সোহেল (১৮), আপন কুমার দাস (২৪), মো. শাখাওয়াত (১৮), মো. মাসুম (২০), মেহেদী হাসান (১২), ইসমাইল হোসেন (২৫) ও মনির হোসেন (৩৫)।
এ সময় ২ হাজার ৭৭১টি নিষিদ্ধ গাইড বইও উদ্ধার করা হয় বলে প্রথম আলোকে জানান র‌্যাব-২ -এর উপপরিচালক দিদারুল আলম। তিনি আরও জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে স্বীকার করেছেন, বাংলাবাজার ও বিভিন্ন এজেন্টের কাছ থেকে তাঁরা বইগুলো সংগ্রহ করেছেন। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে।