শিক্ষার্থীদের আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের আবাসিক শিক্ষক পাক নেহাদ বানুকে তাঁর নিজ কক্ষে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষ মিলি জেসমিন ও পাক নেহাদ বানুর পদত্যাগ দাবি করে স্লোগান দেন। পরে সহকারী প্রক্টর মো. রোকনুজ্জামান হলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করে শিক্ষককে উদ্ধার করেন। এর আগে একই দাবিতে ২৯ আগস্ট ও ১ সেপ্টেম্বর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘এর আগে শিক্ষার্থীরা আমার সঙ্গে দেখা করে অভিযোগ দিয়ে গিয়েছিল। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে। এখন নতুন করে সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নেব।’