প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহারের দাবিতে ক্লাস বর্জন, মৌন অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। অনশনের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। গত সোমবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনশন শুরু করেন প্রায় ৩০ জন শিক্ষার্থী। গতকাল তাঁদের অধিকাংশই অসুস্থ হয়ে পড়েন। বিকেল নাগাদ ১৩ জনকে স্যালাইন দেওয়া হয়। এর মধ্যে তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে যান উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ। এ সময় তিনি আন্দোলন ছেড়ে শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক পথে একাডেমিক কাউন্সিলে আবেদন করতে বলেন। তবে শিক্ষার্থীরা তাঁদের দাবির বিষয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি ও সময়সীমা চাইলেও উপাচার্য কোনো প্রতিশ্রুতি দেননি।