শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে শিক্ষায়তনটির উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৈঠকে সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়েছে। গত শুক্রবার রাতে শিক্ষামন্ত্রীর বাসায় দীর্ঘ এ বৈঠক হয়।এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৈঠকের কথা প্রথম আলোকে নিশ্চিত করেন।এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। শিক্ষার্থীরা কোনো সংকটে পড়বে না। তা ছাড়া আমরা তা এখনো আইনের ২৭ (৪) ধারা (নিজস্ব অর্থায়নে চলা) প্রয়োগও করিনি। বরং চলতি অর্থবছরে বিশ্ববিদ্যালয়ে ১০০ কোটি টাকা দিয়েছি। তা ছাড়া কীভাবে এ সমস্যা সমাধান করা যায়, সেই চেষ্টাই করছি।’ মন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বিএনপি এ আইন করে শিক্ষার্থী ও আমাদের সংকটের মুখে ফেলে দিয়েছে। এখন আবার বিএনপি-জামায়াত শিক্ষার্থীদের উসকানি দিচ্ছে।’শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে উপাচার্য প্রথম আলোকে বলেন, শিক্ষামন্ত্রী বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। বৈঠকে তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও আইনের বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন।