শিক্ষার্থীদের উন্নয়নে সমঝোতা স্মারক সই
যুব সমাজের, বিশেষত শিক্ষার্থীদের উন্নয়নে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গ্রামীণ উন্নয়ন কেন্দ্র (সিরডাপ), ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ভারতের রাজীব গান্ধী জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
এ সমঝোতা স্মারকের আলোকে পারস্পরিক যুব প্রতিনিধি বিনিময় ও প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬ জন শিক্ষার্থী ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ভারতের চেন্নাইয়ে রাজীব গান্ধী জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এক সপ্তাহের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেবেন।
গতকাল শুক্রবার সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য এম গোলাম রহমান ও সিরডাপের মহাপরিচালক সিসিপ ইফেন্ডি। বিজ্ঞপ্তি।