শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর ক্যাম্পাস, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু হয়। এদিন বিভিন্ন বিভাগে নির্ধারিত পরীক্ষাও অনুষ্ঠিত হয়।প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৭ মার্চ পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খুললেও ছাত্রশিবির চার দফা দাবিতে ছাত্র ধর্মঘট আহ্বান করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হয়। ছাত্রশিবির গত বুধবার সন্ধ্যায় ধর্মঘট স্থগিত করে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। ক্যাম্পাস পরিস্থিতি এখন শান্ত।’