শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া টাকা শিক্ষকদের বেতনে ব্যয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফিসহ অন্যান্য খাতে শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া টাকা থেকে ৬১২ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বেতন দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোজামেঞ্চল হক বলেছেন, ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতের জমা নেওয়া টাকা অন্য খাতে ব্যয় করা যায় না। এ কারণে গত দুই মাস শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন শিটে কোনো সই করা হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ২১টি বিভাগে প্রায় চার হাজার ২০০ শিক্ষার্থী রয়েছেন। গত চার বছরে শিক্ষার্থীরা ভর্তি ফি, ফরম বিক্রি, সেমিস্টার পরীক্ষা ফি, সেমিস্টার উন্নয়ন ফি, রোভার স্কাউট ফি, বিএনসিসি ফি, কেন্দ্রীয় বিশ্রামাগার ফি, চিকিত্সা ফি, ছাত্র সংসদ ফি, বাস ভাড়া, বিনোদন ফিসহ বিভিন্ন ফি বাবদ প্রায় ছয় কোটি ৬০ লাখ টাকা জমা দিয়েছেন। এই অর্থ দিয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া হয়েছে। সোমবার (১ এপ্রিল) জনতা ব্যাংক লালবাগ শাখায় বিশ্ববিদ্যালয়ের হিসাবে (চলতি হিসাব নম্বর-১৩৭৯) ৫৩ হাজার ১৮৩ টাকা জমা ছিল। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা (বিজনেস স্টাডিস) বিভাগের সাবেক ডিন ও সাবেক অর্থ কমিটির সদস্য মতিউর রহমান বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতে আদায়কৃত অর্থ যে হিসাবে জমা করা হয়, ইউজিসির কাছ থেকে পাওয়া শিক্ষকদের বেতনের টাকাও একই হিসাবে জমা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৪ এপ্রিল ২২ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ৬১২ জন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে ১৬৫ জন অনুমোদিত এবং ৪৪৭ জন অননুমোদিত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুমোদিত জনবলের বেতন পাওয়া যায়। উপাচার্য মুহামঞ্চদ আবদুল জলিল মিয়ার চাকরির মেয়াদ আগামী ১১ মে মাসে শেষ হবে। এ কারণে তিনি তড়িঘড়ি করে লোক নিয়োগ দিয়ে ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ফি বাবদ পাওয়া টাকা থেকে তাঁদের বেতন দিয়েছেন। উপাচার্যের কাছে জানতে চাইলে তিনি শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া অর্থ বিভিন্ন খাতে ব্যয় হওয়ার কথা স্বীকার করে বলেন, এই খরচ পরে সমন্বয় করা হবে।