শিক্ষার্থীদের কৃতিত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানষাঙ্ক প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা। শতভাগ নম্বর পেয়ে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে আলোহা বাংলাদেশের ঢাকা ও বিভিন্ন জেলার কেন্দ্র থেকে অংশগ্রহণ করা ছাত্রছাত্রীদের ছয়জন। আর ৮০ ভাগ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ১৫ জন। গত ২৬ জুলাই ম্যানিলায় ফেয়ারমন্ট হোটেলের বলরুমে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মাত্র পাঁচ মিনিটে নির্ভুলভাবে ও দ্রুততার সঙ্গে ৭০টি অঙ্ক সমাধান করতে দেওয়া হয়। বিভিন্ন দেশের ৪ থেকে ১৪ বছর বয়সী শিশুরা এতে অংশ নেয়। বাংলাদেশ থেকে অংশ নেয় ৭১ জন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) জন গোমেজ।
বিজ্ঞপ্তি।