শিক্ষার্থীদের ক্লাস বজর্ন বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচিং ফি কমানোর দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে বালাগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীরা। গতকাল রোববার দুপুরে তারা এ মিছিল করে।কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রী সূত্রে জানা যায়, বালাগঞ্জ ডিগ্রি কলেজ থেকে আগামী এইচএসসি পরীক্ষায় প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশ নেবে। এই পরীক্ষার প্রস্তুতি হিসেবে কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের কোচিং করানোর উদ্যোগ গ্রহণ করে। কোচিং ফি নির্ধারণ করা হয় জনপ্রতি এক হাজার টাকা করে। এই ফি মওকুফ কিংবা কমানোর দাবিতে শিক্ষার্থীরা কয়েক দিন ধরে দাবি জানিয়ে আসছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েক দফা লিখিত আবেদন জানানো হলেও তাতে কোনো সাড়া পাওয়া যায়নি। এতে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।গতকাল রোববার সকালে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে সঠিক কোনো জবাব না পেয়ে দুপুর ১২টার দিকে দেড় শতাধিক এইচএসসি পরীক্ষার্থী ক্লাস বর্জন শুরু করে। এ সময় উত্তেজিত ছাত্রছাত্রীরা শিক্ষক মিলনায়তন ও কয়েকটি শ্রেণীকক্ষ বন্ধ করে দেয়। পরে তারা ফি কমানোর দাবিতে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে। বালাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পার্থ সারথি চৌধুরী বলেন, গরিব ও দরিদ্র ছাত্রছাত্রীদের দরখাস্ত দিতে বলা হয়েছে। সেটা বিবেচনা করা হবে।উপজেলার নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম খান বলেন, কোচিং বিষয়টাই তো বৈধ নয়। আর ফি এককভাবে কলেজ কর্তৃপক্ষ নির্ধারণ করতে পারে না। সব শিক্ষার্থীর সামর্থ্য তো সমান না। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব।