প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ছাত্র সমিতির সহসভাপতি (ভিপি) মো. মাহমুদুল হাসানকে মারধরের ঘটনায় গতকাল রোববার অনুষদের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন। এ জন্য তাঁরা প্রশাসনকে তিন দিন সময় বেঁধে দিয়েছেন। গত বৃহস্পতিবার একই অনুষদের কয়েকজন শিক্ষার্থীর হাতে ছাত্র সমিতির সহসভাপতি (ভিপি) আহত হন।অনুষদের ছাত্র সমিতির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আলী জানান, প্রশাসনের ওপর আস্থা রেখে আজ সোমবার থেকে ক্লাস করব। তবে তিন দিনের মধ্যে দোষীদের বিচার করা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।