শিক্ষার্থীদের ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার ছাত্রলীগের চার নেতার ওপর হামলার ঘটনায় গতকাল শনিবার ক্লাস বর্জন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।মঙ্গলবারের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর দুইটার দিকে তাঁরা মিছিলসহ প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন। পরে তাঁরা উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।এদিকে, মঙ্গলবারের ঘটনায় আহত ছাত্রলীগের নেতা ইব্রাহিম খলিলের বাবা আবুল কালাম গত বৃহস্পতিবার কামরুজ্জামান, আপেল মাহমুদসহ ১২ জনের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা করেছেন।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি এ এইচ এম কামাল জানান, গতকাল তাঁর বিভাগে একটি মিডটার্ম পরীক্ষা হলেও শিক্ষার্থীরা ক্লাস করেননি।ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন সুব্রত কুমার দে জানান, শিক্ষার্থীরা গতকাল ক্লাস করেননি।