প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকৌশলী শিক্ষক নিয়োগ, বিভাগের নাম পরিবর্তনসহ চার দফা দাবিতে গতকাল বুধবার থেকে ক্লাস বর্জন শুরু করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা। এতে গতকাল ওই বিভাগে কোনো ক্লাস হয়নি।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে ক্লাস বর্জন শুরু করেন। এরপর বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা চার দফা দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল করেন। পরে তাঁরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীদের পক্ষে তাঁদের প্রতিনিধিরা উপাচার্যের বরাবর লেখা একটি স্মারকলিপি রেজিস্ট্রার ও বিজ্ঞান অনুষদের ডিনের কাছে হস্তান্তর করেন।ডিন আবুল হোসেন শিক্ষার্থীদের স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, বিষয়টি যাচাই-বাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।