শিক্ষার্থীদের ক্লাস বর্জন বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘অর্ডিনেন্স ফর আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস’-এর একটি ধারা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার ক্লাস ও পরীক্ষা বর্জন করে দিনভর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।২০০৯-১০ এবং ২০১০-১১ শিক্ষাবর্ষের কৃষি, মাৎস্য, কৃষি অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স—এই চারটি অনুষদের আটটি ব্যাচের কয়েক শ শিক্ষার্থী এ সমাবেশে অংশ নেয়।প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হন। সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশ করেন।সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে ২০১০ সাল থেকে অর্ডিনেন্স ফর আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টসের একটি ধারা অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি মোট ক্রেডিটের ২০ শতাংশের ওপর অনুত্তীর্ণ হয়, তাহলে ওই শিক্ষার্থীকে পরবর্তী সেমিস্টারে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে না। এতে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, শিগগিরই এই ধারা পরিবর্তন করে অন্ততপক্ষে ৪০ শতাংশ পর্যন্ত অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টারে উঠতে দেওয়া উচিত। শিক্ষার্থীদের এ দাবি মানা না হলে আগামী রোববার থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জামাল উদ্দিন ভূঞা প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলন পুরোপুরি অযৌক্তিক। যেসব শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে অনুত্তীর্ণ হয়ে পরবর্তী সেমিস্টারে উঠতে পারছে না, ওরা আন্দোলন করছে।