শিক্ষার্থীদের ক্লাস বর্জন মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল শনিবার ক্লাস বর্জন করে মানববন্ধন করেছে।জানা গেছে, বিদ্যালয়ের আট শতাধিক শিক্ষার্থী ক্লাস বর্জন করে সকাল ১০টার দিকে বিদ্যালয়ের সামনে শমশেরনগর এয়ারপোর্ট রোডে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুক আহমদ বলেন, বখাটের সহযোগীরা প্রকাশ্যে ঘোরাফেরা করায় পতনঊষায় উত্তেজনা বিরাজ করছে।গত বৃহস্পতিবার সকালে টিলাগড় গ্রামের বখাটে সুমন মিয়া প্রধান শিক্ষক ফয়েজ আহমদের কক্ষে ঢুকে তাঁকে লাঞ্ছিত করে। পরে গ্রামবাসী ধাওয়া করে সুমনকে ধরে বিদ্যালয়ে আটকে রাখে। তবে তাঁকে ছাড়িয়ে নিতে তাঁর গ্রামের শতাধিক লোক বিদ্যালয়ে হামলা চালায়।