শিক্ষার্থীদের ক্লাস বর্জনে শিক্ষক সমিতির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জনে উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষক সমিতি। কিছু ছাত্রের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী ইচ্ছা থাকা সত্ত্বেও ক্লাসে আসতে পারছেন না বলে মনে করছে সমিতি।গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে সমিতির এক জরুরি বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে বলা হয়, দু-একজন শিক্ষকের উপাচার্য পদে নিয়োগের বাসনা থেকে গুটি কয়েক ছাত্রকে ব্যবহার করে ক্লাস বর্জনের কর্মসূচি চালিয়ে নেওয়া হচ্ছে। সূত্র জানায়, এই পরিস্থিতিতে বিষয়টি তদন্ত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ ছাড়া সমিতির জরুরি সভায় দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে ৮ এপ্রিল সংবাদ সম্মেলন, ১৫ এপ্রিল প্রতীকী অনশন এবং ২২ এপ্রিল পূর্ণ দিবস কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।