শিক্ষার্থীদের ছয় দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সদর উপজেলার কর্ণকাঠীতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ছাত্রাবাস ও সীমানাপ্রাচীর নির্মাণসহ ছয় দফা দাবি জানিয়েছেন। একই সঙ্গে দাবি পূরণে তাঁরা ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন৷ গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি মেনে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ওই সময়সীমা দেওয়া হয়েছে।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ফিরোজ উল ইসলাম।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রক্টর কমিটির কার্যকর কোনো ক্ষমতা না থাকায় বাসশ্রমিকেরা স্থায়ী ক্যাম্পাসে ঢুকে হামলা চালানোর পর আবার পুলিশ ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের দিকে গুলি ছুড়েছে।