শিক্ষার্থীদের জন্য বই পড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া প্রতিযোগিতা ১০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। বিশ্বসাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এ প্রতিযোগিতা হবে। একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের ৬ নভেম্বর বেলা ৩টা থেকে ৫টার মধ্যে ২০ টাকা রেজিস্ট্রেশন ফি ও ৮০ টাকা জামানতসহ (ফেরতযোগ্য) জামালখানের চিটাগাং মেট্রোপলিটন কমার্স কলেজে উপস্থিত থাকতে বলা হয়েছে। এ ছাড়া ০১৯১৩০২০৭৪৩ এই মুঠোফোন নম্বরে কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানা যাবে।