শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ করিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার দুপুরে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। সরকার গত বছরের সেপ্টেম্বরে প্রতি মাসে একবার করে শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল (মধ্যাহ্নভোজ) চালুর নির্দেশ দেয়। সরকারি নির্দেশের অংশ হিসেবে লালমাটিয়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সরকার এ ধরনের আয়োজন করার নির্দেশ দিলেও এ জন্য কোনো আর্থিক বরাদ্দ দেয়নি। যে কারণে বিদ্যালয় পরিচালনা কমিটি নিজস্ব খরচে তিন শতাধিক শিক্ষার্থীর জন্য এই ভোজের আয়োজন করে। মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহসান কবির, প্রধান শিক্ষক মোবাশ্বেরীনা আক্তার ও অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।