শিক্ষার্থীদের জামার হাতা কাটলেনশিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের—ছেলেদের শার্ট ও মেয়েদের কামিজের লম্বা হাতা কেটে দিয়েছেন স্কুলের উপাধ্যক্ষ মাহবুবা খানম ও কয়েকজন শিক্ষক। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্কুলের মধ্যে শিক্ষকদের এ ধরনের আচরণ অভিভাবক ও শিক্ষার্থীরা মেনে নিতে পারছে না।

ওই স্কুলে শিক্ষার্থীদের কনুই পর্যন্ত জামার হাতা রাখার নিয়ম রয়েছে। কিন্তু ছেলেদের শার্ট ও মেয়েদের কামিজের হাতা কনুই পার হওয়ায় কয়েকজনের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ওই স্কুলে গত বুধবার এ ঘটনা ঘটে।

স্কুলের অধ্যক্ষ উম্মে সালেমা বেগম প্রথম আলোকে বলেন, ঘটনার দিন উপাধ্যক্ষ জানান, শিক্ষার্থীরা ড্রেসকোড মানছে না। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। স্কুল ছুটির পর পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী এসে জানায়, তাদের জামার হাতা কেটে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যখন স্কুলে ভর্তি হয় তখনই তাদের সঙ্গে এ বিষয়গুলোতে চুক্তি হয়ে যায়। অভিভাবকেরাও নিয়মের কড়াকড়ি সম্পর্কে অবগত। তার পরও কোনো অন্যায় হলে আগামী শনিবার স্কুল খোলার পর বিষয়টি তদন্ত করে দেখা হবে।

অধ্যক্ষ আরও বলেন, ‘মাহবুবা খানম একজন মন্ত্রীর স্ত্রী। জামার হাতা কেটে দেওয়ার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কথা বলে রাজনৈতিকভাবে বিষয়টিকে হয়তো কেউ অন্যভাবে দেখানোর চেষ্টা চালাচ্ছেন।’

এ বিষয়ে মাহবুবা খানম প্রথম আলোকে বলেন, ছেলেদের শার্ট এবং মেয়েদের কামিজের হাতা কনুই পর্যন্ত হবে, এ নির্দেশনা স্কুলের ডায়েরিসহ বিভিন্ন জায়গায় দেওয়া আছে। তাদের বারবার সতর্কও করা হয়েছে। তার পরও নবম, দশম ও দ্বাদশ শ্রেণীর কিছু শিক্ষার্থী (ছেলে ও মেয়ে) নিয়ম না মানায় আগে যে ধরনের ব্যবস্থা নেওয়া হতো, এবারও তা-ই নেওয়া হয়েছে।