শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে করণীয় নিয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল শনিবার ‘শিক্ষার্থী ঝরে পড়ার কারণ ও রোধকল্পে করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ফেনীর টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. নুরুল আমিন।
জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক মো. শাহাদাত হোসেন মজুমদার, ফেনী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ এম এম আমিনুল রশিদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মালেক চৌধুরী।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছাগলনাইয়া মহিলা কলেজের অধ্যক্ষ ওমর ফারুক।
কর্মশালায় স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও ৭৫% শিক্ষার্থীর শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।