প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের আটটি প্রাথমিক বিদ্যালয়ের ৪৭৭ শিক্ষার্থীকে টিফিন বক্স দেওয়া হয়েছে। এলজিএসপির বরাদ্দ থেকে পীরগঞ্জ ইউপি এসব টিফিন বক্স দেয়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ভাকুড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম, ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক, প্রান্তকথা পত্রিকার প্রকাশক রেজওয়ানুল হক ও মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান।