প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৪ সেপ্টেম্বর কৃষি ব্যাংকের অফিসার ও ক্যাশ অফিসার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতকোত্তরের নির্ধারিত ৩ সেপ্টেম্বরের পরীক্ষা এক দিন পিছিয়ে ধার্য করেছে ৪ সেপ্টেম্বর। একই দিন স্নাতকোত্তর ও নিয়োগ পরীক্ষা থাকায় ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন না কয়েক হাজার শিক্ষার্থী। তাই ৪ সেপ্টেম্বর স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ দাবিতে গতকাল শনিবার ক্যাম্পাস চত্বরে মানববন্ধন করেছেন খুলনার ব্রজলাল কলেজের শিক্ষার্থীরা। তাঁদের দাবি, কয়েক বছর সেশনজটের কবলে পড়ে চাকরির বয়স প্রায় শেষ। এরই মধ্যে যদি কোনো নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ না করা যায়, তাহলে অনেক পিছিয়ে পড়তে হবে।