শিক্ষার্থীদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে চার লেনে উন্নীত করা, মহাসড়কে চলাচলের অনুপযোগী (ফিটনেসবিহীন) গাড়ি চলাচল বন্ধ করাসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ করে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান শিক্ষার্থীদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে তাঁরা কর্মসূচি শেষ করেন।