বিদ্যালয় আঙিনায় একটি চেয়ার রাখা। ঘূর্ণায়মান ওই চেয়ারে বসে দুই হাতে দুই কেজি ওজনের ভর নিয়ে শিক্ষার্থীরা খেলা করছে। এই খেলার বাস্তবতা থেকে জানা হলো, বিজ্ঞানের একটি পাঠ। ‘জড়তার ভ্রামক’ নামের বিজ্ঞানের এ বিষয়টি জীবনের সঙ্গে বিজ্ঞানের সম্পর্কের বাস্তব জ্ঞান দেয়। জড়তার ভ্রামক ছাড়াও তাপ প্রয়োগ করে বেলুন ফোলানো, আলোর প্রতিফলনসহ বিভিন্ন বিষয় দেখা থেকে শেখা হয়েছে জানিয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মো. আবদুল জলিল বলল, ‘সব বিষয় এখন মনে গাঁথা হয়ে গেছে।’জলিলের মতো সিলেটের শাহজালাল ইউনিভার্সিটি স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী গতকাল সোমবার বিজ্ঞানের নানা বিষয় দেখা থেকে শেখার পাঠ নিয়েছে। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।জনপ্রিয় লেখক-শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে ‘মোবাইল হ্যান্ডস অন সায়েন্স এগজিবিশন ফর স্কুল’ নামের হাতেকলমে বিজ্ঞান শেখার এ কর্মসূচি পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।