শিক্ষার্থীদের নাম নিবন্ধন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। সংবর্ধনায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হবে। এ জন্য সঙ্গে করে আনতে হবে রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র । নম্বরপত্রের ফটোকপির অপর পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, প্রতিষ্ঠান ও মা-বাবার নাম পরিষ্কার বাংলায় লিখে জমা দিতে হবে।ঠাকুরগাঁও: জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ২২ জুলাই সংবর্ধনা অনুষ্ঠান হবে। ২১ জুলাই পর্যন্ত ঠাকুরগাঁও সরকারি কলেজ চত্বরে বা শহরের স্প্রিং গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে নাম নিবন্ধন করা যাবে। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮০২ ও ০১৭১৯-৪৭১৬৫৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।হবিগঞ্জ: ২৪ জুলাই স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হবে। সওদাগর মসজিদ ভবনে (নিচতলা) নাম নিবন্ধন চলছে, চলবে ২৩ জুলাই পর্যন্ত। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮০০ ও ০১৭১৭০২২৮৮৪ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।রংপুর: জিলা স্কুলে আগামী ৩০ জুলাই সংবর্ধনা অনুষ্ঠান হবে। কাচারি বাজারের আইনজীবী সমিতি ভবনে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৬ জুলাই পর্যন্ত। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮৪২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।