শিক্ষার্থীদের নাম নিবন্ধন চলছে
প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। সংবর্ধনায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হবে। সে জন্য সঙ্গে করে রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র আনতে হবে। নম্বরপত্রের ফটোকপির অপর পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, প্রতিষ্ঠান ও বাবা-মায়ের নাম পরিষ্কার বাংলায় লিখে জমা দিতে হবে।নাটোর: ২৪ জুলাই সকাল ১০টায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। শহরের আলাইপুরে জেলা পরিষদ মিলনায়তন চত্বরে প্রতিদিন বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নাম নিবন্ধন চলছে। চলবে ২৩ জুলাই পর্যন্ত। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৭২৩০৬০৯১৮, ০১৭১২৫৪০৮৩৮, ০১৭১১৮১৯৬৬৪, ০১৭২৫২৫১২৮৯।মানিকগঞ্জ: জেলার ক্যাপ্টেন আবদুল হালিম চৌধুরী মিলনায়তনে (টাউন হল) ২৫ জুলাই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ২৪ জুলাই পর্যন্ত মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ সড়কের পাশে গঙ্গাধরপট্টি এলাকার স্কলার ইনস্টিটিউট ও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পৌর সুপার মার্কেটের রত্না শাড়ি বিতানে নাম নিবন্ধন করা যাবে। বিস্তারিত জানতে ০১৮২৩০৬২৮১১, ০১৭১২৯৮২৯৪৯, ০১৭১৬৭২০৫৪২ ও ০১৭১৩৪২৪৩৪০ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। দিনাজপুর: ৩০ জুলাই জিলা স্কুল মিলনায়তনে দুটি অনুষ্ঠানের মাধ্যমে দিনাজপুরের ১৩ উপজেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। প্রথম অনুষ্ঠানটি শুরু হবে সকাল নয়টায়। এতে দিনাজপুর সদর ছাড়া বাকি ১২ উপজেলার শিক্ষার্থীরা এবং বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হওয়া দ্বিতীয় অনুষ্ঠানে সদরের শিক্ষার্থীরা অংশ নেবে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে (স্টেশন রোড) নাম নিবন্ধন চলছে, চলবে ২৫ জুলাই পর্যন্ত। বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৮২৩০৬২৮১৫, ০১৮২৩০২২৩৪৪ ও ০৫৩১৫১৯৩৩। ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জিপিএ-৫ পাওয়া কৃতীদের সংবর্ধনা দেওয়া হবে ২৬ জুলাই সোমবার সকাল ১০টায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে। শহরের পুরান কাচারী এলাকার জেলা শিল্পকলা একাডেমীসংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া শিশুনাট্যমে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর একটা ও বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত নিবন্ধন চলছে। চলবে ২৪ জুলাই পর্যন্ত। বিস্তারিত তথ্যের জন্য ০১৮২৩০৬২৮১৭, ০১৭১২৬৭৮১৭৩ ও ০১১৯৯৫৭১১০০ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।