শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনায় সহকারী শিক্ষক মোত্তালেব হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শ্রেণীকক্ষে পাঠদানকালে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের অভিযোগে জেলা শিক্ষা কর্মকর্তা তাঁকে বরখাস্ত করেন।গত ২৫ জুন বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করছিলেন তিনি। এ সময় হইচই থামাতে শাহীন আলম, মায়া খাতুন ও সনি খাতুন নামে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন ওই শিক্ষক। শিক্ষার্থী শাহীন আলমের বাবা শামসুল হক বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ওই দিন বিকেলে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনা তদন্ত করে সত্যতা পান। গত ২৬ জুলাই তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শিক্ষা কর্মকর্তাকে সুপারিশ করেন। সুপারিশের ভিত্তিতে জেলা শিক্ষা কর্মকর্তা আবদুস সাত্তার সরকার গত ২৯ জুলাই শিক্ষক মোত্তালেব হোসেনকে বরখাস্ত করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তের চিঠি গতকাল সোমবার সকালে হাতে পেয়েছি।’