শিক্ষার্থীদের পদচারণে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নব আনন্দে জাগো, এসো মিলি প্রাণের উৎসবে’ স্লোগান সামনে রেখে গত শুক্রবার উৎসবে মেতেছিলেন মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আমেজে ছিলেন শিক্ষার্থীরা। সমাজের বিভিন্ন পর্যায়ে থাকা প্রাক্তন ছাত্ররা সঞ্চৃতিচারণা করে সময় কাটান। দুই দিনব্যাপী প্রাক্তন ছাত্রদের ওই মিলনমেলার আয়োজন করেছে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ১৮৯১-২০১২ ব্যাচের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উদ্যাপন কমিটি। গত শনিবার দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে এ পুনর্মিলনী উৎসব শেষ হয়। শুক্রবার সকালে বিদ্যালয়ের মাঠসংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।