শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন ও বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে গত বৃহস্পতিবার বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ওই বিক্ষোভ করে। তাদের ওই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও অভিভাবকেরা অংশ নেন।

ওই বিদ্যালয়ের শিক্ষক সুকুমার রায় বলেন, ১৯৩৯ সালে স্থাপিত বিদ্যালয়টিতে বর্তমানে ১ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী রয়েছে। ২০১২ সাল থেকে জেএসসি ও এসএসসি পরীক্ষায় পাসের হার শতভাগ।

এদিকে কিশোরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। এরপরও কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়কে জাতীয়করণ না করে বালিকা উচ্চবিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। অষ্টম শ্রেণির ছাত্রী ফারহানা খাতুন বলে, ‘বিদ্যালয়টি জাতীয়করণ করা না হলে কেউ ক্লাসে ফিরব না।’