প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পলিটেকনিকের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার তাঁদের নির্ধারিত পরীক্ষা বর্জন করেছেন। এ সময় নগরের নাসিরাবাদ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা কয়েকটি শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে তালায় সুপার গ্লু লাগিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং হালিশহর সরকারি মহিলা পলিটেকনিক শাখার সভাপতি শারমিন মুনমুন প্রথম আলোকে বলেন, ‘১৫ দিনের মধ্যে আমাদের দাবি মানার আশ্বাস দিলেও গত ৬ অক্টোবর এ ব্যাপারে গেজেট প্রকাশের প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে পড়েন। তাঁরা বলেন, আপনারা আমাদের পথে নামিয়ে এখন দূরে সরে থাকলে হবে না।